Kids Comfy Fashion – Feel The Real Comfort
Feel The Real Comfort

আমাদের কালেকশন

আপনার অর্ডার

ধন্যবাদ! আপনার অর্ডার পাঠানো হয়েছে।

আমরা খুব শীঘ্রই আপনার মোবাইল নম্বরে যোগাযোগ করে অর্ডার নিশ্চিত করব।

Kids Comfy Fashion

Terms & Conditions | Shopping Policy

Welcome to Kids Comfy Fashion! আমাদের ওয়েবসাইট ব্যবহার এবং অর্ডার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলিতে সম্মতি প্রদান করছেন।

১. পণ্যের বিবরণ ও মূল্য

  • প্রতিটি পণ্যের ছবি, রং, সাইজ, কাপড় ও অন্যান্য বিবরণ যথাসম্ভব সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়।
  • ডিভাইসের স্ক্রিন বা আলোর পার্থক্যের কারণে ছবির সঙ্গে বাস্তব পণ্যের রঙে সামান্য পার্থক্য হতে পারে।
  • পণ্যের মূল্য বাংলাদেশি টাকা (BDT) হিসেবে উল্লেখ করা হবে।
  • কর্তৃপক্ষ যেকোনো সময় পূর্বঘোষণা ছাড়াই পণ্যের মূল্য ও অফার পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
  • কোনো পণ্যের স্টক শেষ হয়ে গেলে অর্ডার গ্রহণ করা সম্ভব নাও হতে পারে।

২. অর্ডার করার নিয়ম

  • ওয়েবসাইট থেকে পছন্দের পণ্য নির্বাচন করার সময় প্রয়োজনীয় সাইজ ও পরিমাণ উল্লেখ করে অর্ডার করতে পারবেন।
  • অর্ডার করার সময় সঠিক নাম, মোবাইল নম্বর ও সম্পূর্ণ ডেলিভারি ঠিকানা প্রদান করতে হবে।
  • অর্ডার গ্রহণের পর আমাদের প্রতিনিধি প্রয়োজন অনুযায়ী ফোন বা মেসেজের মাধ্যমে অর্ডার নিশ্চিত করতে পারেন।
  • ভুল তথ্য, অসম্পূর্ণ ঠিকানা বা গ্রাহকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলে অর্ডার বাতিল হতে পারে।

৩. পেমেন্ট পলিসি

  • আমাদের Cash on Delivery (COD) সুবিধা চলমান রয়েছে, তাই পণ্য হাতে পাওয়ার সময় মূল্য পরিশোধ করতে পারবেন।
  • ডেলিভারি চার্জ ও অন্যান্য প্রযোজ্য খরচ অর্ডারের সময় জানিয়ে দেওয়া হবে।
  • কোনো অগ্রিম পেমেন্ট করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিবেন।

৪. ডেলিভারি ও রিটার্ন পলিসি

  • সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয়।
  • সাধারণত অর্ডার নিশ্চিত হওয়ার ৩ থেকে ৪ কর্মদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন হয়ে থাকে।
  • প্রাকৃতিক দুর্যোগ, সরকারি ছুটি, পরিবহন সমস্যা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ডেলিভারিতে বিলম্ব হতে পারে।
  • পণ্য হাতে পাওয়ার পর কোনো সমস্যা থাকলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
  • এক্সচেঞ্জের ক্ষেত্রে পণ্য অব্যবহৃত, পরিষ্কার ও অক্ষত অবস্থায় থাকতে হবে।
  • পণ্যের ট্যাগ ও মূল প্যাকেজিং সংরক্ষণ করতে হবে।
  • পণ্য ফেরত বা এক্সচেঞ্জের জন্য নির্ধারিত সময়সীমা: পণ্য হাতে পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে।

৫. নীতিমালা পরিবর্তন

Kids Comfy Fashion যেকোনো সময় প্রয়োজন অনুযায়ী এই নিয়ম ও নীতিমালা সংশোধন, সংযোজন বা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তিত নীতিমালা ওয়েবসাইটে প্রকাশের পর থেকে কার্যকর হবে।

৬. যোগাযোগ (Contact Us)

অর্ডার, পেমেন্ট, ডেলিভারি, রিটার্ন অথবা যেকোনো তথ্য ও অভিযোগের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

Kids Comfy Fashion
ঠিকানাঃ ৪ নং ওয়ার্ড, পীরগঞ্জ পৌরসভা, পীরগঞ্জ-রংপুর

Facebook: facebook.com/kidscomfyfashion
WhatsApp: wa.me/8801821960315
Messenger: m.me/kidscomfyfashion

আমাদের প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ। আপনার সোনামনির আরাম ও আনন্দই আমাদের অগ্রাধিকার।
Kids Comfy Fashion — Feel the Real Comfort.

কিছু যোগ করা হয়নিঅর্ডার দেখুন